ফুল-মালা ও শঙ্খের আওয়াজে বরণ শুভেন্দুকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুল-মালা ও শঙ্খের আওয়াজে, বিজেপি কার্যালয়ে, বরণ করা হলো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁকে বরণ করা হয়েছে উত্তরীয় পরিয়ে ২০৭ পদ্মমালায়। দলের মহিলা কর্মীরা শিশির পুত্রকে বরণ ডালা নিয়ে বরণ করেন। শুধু তাই নয়, তাঁকে দেওয়া হয়েছে মা দুর্গার উপহারও।

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।

এরপর গত শনিবার, ৯ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেরুয়া শিবিরের একাধিক প্রভাবশালীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একা নন, সেদিন শপথ নিয়েছিলেন মন্ত্রিসভার আরো ৫ সদস্য। বঙ্গ বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এক আলাদা সাজে সেজে উঠেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুধু তাই নয়, দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল দেখার মতো। বলা ভালো, ব্যাপক ভিড় ছিল। 

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় এক আলাদা খুশির হাওয়া বইছে গোটা রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। তার প্রতিফলন ঘটল এদিন বিজেপি কার্যালয়ে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে যান। ফুল-মালা ও শঙ্খের আওয়াজ দিয়ে বরণ করা হলো নতুন মুখ্যমন্ত্রীকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সেক্ষেত্রে দেখার যে তাঁর শাসনে কেমন পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গের।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top