দেবজিৎ মুখার্জি, নদীয়া: বৃহস্পতিবার মায়াপুরের ইসকনে গোমাতা সেবা, যজ্ঞ অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সকালে ডুমুরজলা থেকে হেলিকপ্টার করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী এবং প্রায় ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে, যার পর উৎসবের পরিস্থিতি তৈরি হয় মায়াপুর ইসকন মন্দির চত্বরে। সন্ন্যাসীদের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয় কীর্তনের তাল, ফুলের মালা ও ঐতিহ্যবাহী অভ্যর্থনার দ্বারা।
প্রথমেই শুভেন্দু অধিকারী গোশালা পৌঁছে যোগ দেন গোপূজায়। যাবতীয় সব আচার বেশ নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি। পাশাপাশি, যোগ দেন উপস্থিত সন্ন্যাসীদের সঙ্গে ধর্মীয় আচারেও। এরপর তিনি অংশ নেন মূল চন্দ্রোদয় মন্দিরে গিয়ে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান ও পূজাপাঠে। জানা গিয়েছে, আলোচনা হয়েছে সমাজকল্যাণ, সংস্কৃতি রক্ষা এবং মানবিক মূল্যবোধ প্রসার নিয়ে।


By










