• Home
  • জেলার খবর
  • বাবরের নামে মসজিদ তৈরির বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

বাবরের নামে মসজিদ তৈরির বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Image

দেবজিৎ মুখার্জি: বাবরের নামে মসজিদ তৈরি করার বিরোধিতা করে যে মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে, তা হয়ে গেল খারিজ। কী বক্তব্য সুপ্রিম কোর্টের? বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহেতার বেঞ্চ কানেই নিলো না আবেদন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করে নেওয়া হয় আবেদনকারীর তরফ থেকে। বলা যায়, ধাক্কা খেয়েছেন আবেদনকারী।

বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বহিঃসৃত হওয়ার পর বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, যা ঘিরে অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা ও বিতর্ক। সকল রাজনৈতিক দলই ইতিমধ্যে নিজের অবস্থান তুলে ধরেছে এই ব্যাপারে। হুমায়ুনের তরফ থেকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মসজিদ তৈরির কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বিষয়টি যে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির এক অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা না বললেও বোঝা যায়। 

এমন পরিস্থিতিতে সম্প্রতি বাবরের নামে মসজিদ তৈরি করার বিরোধিতা জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। মসজিদ তৈরি বন্ধ করা ও দ্রুত পদক্ষেপে দাবি জানানো হয় আবেদনকারীর তরফ থেকে। আবেদনকারীর যিনি আইনজীবী, তিনি জনতা উন্নয়ন পার্টির প্রধানের প্রসঙ্গও টেনে আনেন। কিন্তু কোর্ট মামলাটিকে গুরুত্ব দিল না এবং খারিজ করে দিয়েছে আবেদন। 

প্রসঙ্গত, সম্প্রতি বারাবাঁকিতে একটি জনসভায় নিজের বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, “কোনও জন্মেই আর পুননির্মিত হবে না বাবরি মসজিদ।” এরপর তিনি এটাও জানিয়েছিলেন যে যাঁরা এটি নিয়ে স্বপ্ন দেখছেন, তা কখনোই পূরণ হবে না। তাঁর বক্তব্য, “এখনো যাঁরা স্বপ্ন দেখছেন, কোনদিন পূরণ হবে না তাঁদের স্বপ্ন।” যদিও পাল্টা দেওয়া হয় হুমায়ুন কবিরের তরফ থেকেও। তিনিও রুখে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন।

পাশাপাশি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন যোগীরাজ্যের মন্ত্রী অনিল রাজভরও। তিনি বলেছিলেন, “মসজিদ তৈরি করা নিয়ে কারোর কোনও আপত্তি নেই। কিন্তু কেউ যদি মসজিদ তৈরি করে লুণ্ঠনকারীর নাম নিয়ে বা ভারতবিদ্বেষী মানসিকতার আক্রমণকারীর নাম নিয়ে, তাহলে তা একেবারেই বরদাস্ত করা উচিত নয়।” এর সঙ্গে তিনি এটাও দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের নাগরিকরাও এমনটা বরদাস্ত করবে না। তিনি বলেন, “এই ধরনের মানসিকতা আমাদের দেশও সহ্য করবে না। অত্যন্ত খারাপ এটা।” এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়।

Releated Posts

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top