• Home
  • বিনোদন
  • রাহুলের মৃত্যুর তদন্তের দাবি তুললেন সুদীপ্তা-রূপাঞ্জনা

রাহুলের মৃত্যুর তদন্তের দাবি তুললেন সুদীপ্তা-রূপাঞ্জনা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গোটা টলিপাড়ায় এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেতা রাহুলের মৃত্যুকে ঘিরে। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারের সদস্য, সহকর্মীর থেকে শুরু করে তাঁর ভক্তদের উপর। এই মৃত্যু স্বাভাবিক মানতে নারাজ ইন্ডাস্ট্রির অনেকেই। অভিনেতা অরিত্র দত্ত বণিক গাফিলতির অভিযোগ তুলেছিলেন প্রথমে। এবার সমাজমাধ্যমে সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র এই মৃত্যুর তদন্তের দাবি তুললেন।

রূপাঞ্জনা লিখেছেন, “শুটিং কোনও নিরাপত্তা ছাড়া হচ্ছে। ইন্ডাস্ট্রিকে নিতেই হবে এর দায়। দেওয়া যাবে না আর ধামাচাপা। শিল্পীদের জন্য নিরাপদ নয় সোকল্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ট্রেডে প্রচুর শিল্পী জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছে। অনেক প্রফেশনাল শিল্পী অরুণোদয়। শুটিং চলাকালীন এই মৃত্যু। এদের ছেড়ো না ঈশ্বর।”

অন্যদিকে, শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর সম্পূর্ণ এবং নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি তুলে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।”

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top