দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী ২১ মে ফলতায় পুননির্বাচন। তার মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠতে শুরু করেছেন নানা মহল থেকে।
এই আবহে তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন চান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ভিডিও বার্তায় তিনি দাবি করেন যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই লড়তে পারে। তাঁর বক্তব্য, “সমর্থন করুন কংগ্রেস প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লাকে।” ঘাসফুল শিবিরের কর্মীদের সমর্থন চান তিনি। তাঁর বক্তব্য, “তৃণমূল সমর্থকদের বলব যাঁরা অনেক অত্যাচার সহ্য করেছেন। আপনাদের অন্যায়ের মধ্যে আপনাদের নেতৃত্বরা বারবার ঠেলে দিয়েছে। রাজ্যের উন্নয়নের স্বার্থে বিধানসভায় পাঠান কংগ্রেসের প্রতিনিধিকে। বিজেপি বিরোধী শক্তি হয়ে তৃণমূলের যত সমর্থক আছেন, সকলের সমর্থন করুন কংগ্রেসকে।”
উল্লেখ্য, পুননির্বাচনের মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর বক্তব্য, “আমার স্বপ্ন ছিল সোনার ফলতা হোক। ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আমি সরে দাড়াচ্ছি এই নির্বাচন থেকে।” তৃণমূল প্রার্থীর সিদ্ধান্তকে ঘিরে কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে।



By











