• Home
  • জেলার খবর
  • দুই দফার পরিবর্তে এক দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

দুই দফার পরিবর্তে এক দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ডিএ বিতর্কে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত। কী সেই নয়া সিদ্ধান্ত? রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে দুই দফার পরিবর্তে এক দফায় মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

নবান্নের নয়া নির্দেশিকা অনুসারে, ৩১ মার্চের মধ্যে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ অবধি বকেয়া মহার্ঘভাতার পুরোটা মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই টাকা সরাসরি পাবেন রাজ্যের বহু সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা। 

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে বাকি টাকা সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত ও পারিবারিক পেনশনভোগীদের। অন্যদিকে চাকরি করা সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়বে বাকি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top