• Home
  • জেলার খবর
  • শুভেন্দুর স্থায়ী ঠিকানা হতে চলেছে তৃণমূলের আমলে তৈরি ‘সৌজন্য’

শুভেন্দুর স্থায়ী ঠিকানা হতে চলেছে তৃণমূলের আমলে তৈরি ‘সৌজন্য’

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে শহরে কোথায় থাকবেন নতুন মুখ্যমন্ত্রী। যদিও তিলোত্তমায় একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। তিনি সেখানেই থাকতেন শহরে এলে। কিন্তু এবার সেই ঠিকানা বদলাতে চলেছে। সূত্র মারফত খবর, রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সময়ে তৈরি ‘সৌজন্য’এ থাকবেন তিনি। সেটিই তাঁর স্থায়ী ঠিকানা হতে চলেছে।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর থাকা নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। গতকালই নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে ‘সৌজন্য’এর। পূর্ত দপ্তরের আধিকারিকদের তরফ থেকে বৈঠক করা হয় বিষয়টি নিয়ে। তারপর থেকেই খবর পাওয়া যাচ্ছে যে ‘সৌজন্য’ এবার থেকে নতুন মুখ্যমন্ত্রীর ঠিকানা হতে চলেছে। যদিও কবে থেকে শিশির পুত্র সেখানে থাকবেন, সেই ব্যাপারে জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।

তবে এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই স্পর্শকাতর আসন থেকেই জয় পাওয়া। বিশেষ করে ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এছাড়াও বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের সিংহভাগ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী এবং শুরু হয় বঙ্গ রাজনীতির এক নয়া অধ্যায়।

Releated Posts

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top