• Home
  • জেলার খবর
  • হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে মজাদার গান কুণালের

হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে মজাদার গান কুণালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, তার মধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান, তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, হুমায়ুন কবিরের জোট সংক্রান্ত বৈঠক আরো হইচইয়ের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিস্তারিতভাবে বলতে গেলে, কটাক্ষের শিকার হতে হচ্ছে সেলিমের দলকে। এটিকে যে অনেকে ভালো চোখে দেখেননি, তা বলাই বাহুল্য। 

এবার গোটা বিষয়টি নিয়ে এক মজাদার গান বাঁধলেন ঘাসফুল শিবিরের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কী গান তৃণমূলের প্রভাবশালী নেতার? তিনি গাইলেন, “আমার এই ছোট্ট ঝুড়ি/ এতে রাম-বাম আছে/ দেখে যা নিজের চোখে/ সেলিমদা কেমন নাচে”। এই গানের বিষয়টি জানাজানি হতেই রীতিমতো হাসির রোল পড়েছেন নেটপাড়ায়। বলা ভালো, মজা উড়েছে সেলিম ও হুমায়ুনের বৈঠকের। যদিও এই প্রথমবার নয়, প্রতিটা বহুবার রাম-বাম সেটিং রয়েছে বলে দাবি করে গেছেন কুণাল ঘোষ।

প্রসঙ্গত, বুধবার কলকাতার এক হোটেলে জোট নিয়ে বৈঠক করেন হুমায়ুন কবির ও মহাম্মদ সেলিম। যদিও জোট করবেন কি করবেন না, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জবাব দেওয়া হয়নি সিপিএমের রাজ্য সম্পাদকের তরফ থেকে। যদিও সেলিমদের সঙ্গে জোটে যেতে আগ্রহী হুমায়ুন কবির। ঘটনাকে ঘিরে ব্যাপক কটা থেকে শিকার হতে হয় বামেদের। এরপরই নিজের অবস্থান প্রকাশ্যে আনেন মহাম্মদ সেলিম। তিনি দাবি করেন যে সেলফি তোলা মানে ভালোবাসা নয়। অর্থাৎ সাক্ষাৎ করা মানে জোটে যাওয়া নয়। এবার দেখার বিষয় আগামীদিনে দুজনকে এক হয়ে লড়তে দেখা যায় কিনা।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top