• Home
  • খেলা
  • “দ্রুত সমাধান করুক” পাক সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও আইসিসিকে অনুরোধ আফ্রিদির 

“দ্রুত সমাধান করুক” পাক সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও আইসিসিকে অনুরোধ আফ্রিদির 

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেট মহলে সবচেয়ে বেশি একটা বিষয় নিয়েই আলোচনা চলছে এবং সেটা হলো আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কট। ঘটনাকে ঘিরে প্রথম থেকেই শোরগোল পড়েছিল বিশ্ব ক্রিকেটে। তবে বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই বিষয়টি নিয়ে উত্তেজনা আরো বেড়ে চলেছে। বলা ভালো, জল কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। 

তবে পাক সরকারের এই সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। কী বক্তব্য বুমবুমের? তাঁর বক্তব্য, তুমি চিরকাল বিশ্বাস করেন যে রাজনীতির জন্য কোনকিছুর দরজা বন্ধ হলে, সেটা খোলা সম্ভব হয় ক্রিকেট দিয়ে। যদিও তিনি এটাও দাবি করেছেন যে দেশের সরকারের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। তবে আইসিসিকেও অনুরোধ করেছেন যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। 

নিজের এক্স হ্যান্ডেল থেকে শাহিদ আফ্রিদি লেখেন, “আমি চিরকাল এটা বিশ্বাস করি যে রাজনীতির জন্য যদি কোনকিছুর দরজা বন্ধ হয়ে যায়, তাহলে সেটা খুলে ফেলা সম্ভব হয় ক্রিকেট দিয়ে।” এরপরই বিষয়টি তিনি পরিষ্কার করেন। আফ্রিদি লেখেন, “যদিও আমি সমর্থন করি আমার দেশের সরকারের এই সিদ্ধান্ত। তবে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আইসিসি সমাধান করুক এই সমস্যার।” এই পোস্ট জনসম্মুখে আসতেই শুরু হয় কমেন্টের বন্যা। অনেকেই অনেকরকম মত পেশ করেছেন।

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার বিষয়টি সরকারিভাবে পিসিবির তরফ থেকে ঘোষণা না করা হলেও তারা যে সেই পথেই হাঁটবে, তা ধরে নেওয়া যায়। কারণ দেশের সরকার সেই নির্দেশ দিয়েছে। কিন্তু এমনটা হলে বড় শাস্তির মুখে পড়তে পারে তারা। বলা ভালো, পাকিস্তান ক্রিকেট পড়তে পারে বিশাল চাপে। ইতিমধ্যেই আইসিসির তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে শাস্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এই পর্বে আর কি কি হয়, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা ক্রিকেট মহলে।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top