• Home
  • দেশ
  • “সংসদের দরজার সামনে বসে চা- পাকোড়া খান” রাগার বিরুদ্ধে অভিযোগ শাহের

“সংসদের দরজার সামনে বসে চা- পাকোড়া খান” রাগার বিরুদ্ধে অভিযোগ শাহের

Image

দেবজিৎ মুখার্জি: “সংসদের দরজার সামনে বসে চা-পকোড়া খান” রবিবার ভোটমুখী অসমের গুয়াহাটিতে এক জনসভা থেকে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বক্তব্য তাঁর? সভা থেকে তিনি জানান যে দেশের অপমান করছেন সোনিয়া পুত্র আন্তর্জাতিক স্তরে। এআই সম্মেলনে যুব কংগ্রেস কর্মীদের অর্ধনগ্ন প্রতিবাদের বিষয়টিও এদিন তিনি তুলে ধরে নিন্দা করেন রাহুলের। 

এদিন অমিত শাহ বলেন, “রাহুল মাঝেমধ্যেই সংসদের দরজার সামনে বসে চা-পকোড়া খান। প্রাতরাশ করার সঠিক জায়গা কোনটি তিনি কি জানেন না? আমাদের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদ। এমনকি কোনও গণতান্ত্রিক অনুশীলন নয় সেখানে বসে প্রতিবাদ করাও। কিন্তু আরো দু’পা এগিয়ে গিয়েছেন রাহুল। চা-পকোড়া খাচ্ছেন তিনি সেখানে বসে। তিনি দেশের অপমান করছেন আন্তর্জাতিক স্তরে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, রাগা প্রধানমন্ত্রী ও বিজেপির বিরোধিতা করার সঙ্গে দেশের বিরোধিতা করাও শুরু করেছেন এবং অংশগ্রহণ করেন না কোনও বিতর্কে। শাহ বলেন, “আমাদের বিরোধিতা করুন, যত খুশি প্রতিবাদ করুন। কিন্তু আপনি কথা না বলে পালিয়ে যান।” সম্প্রতি, এআই সম্মেলনে যুব কংগ্রেস কর্মীদের অর্ধনগ্ন বিক্ষোভের প্রসঙ্গ তুলে শাহ বলেন, “ভারতের শক্তি দেখতে এসেছিলেন গোটা বিশ্বের মানুষ। সেখানে এমন কীর্তি লজ্জার। ক্ষমা করবে না দেশের মানুষ। এখনো রাহুল ক্ষমা চাননি। বরং বব্বর শের বলে অভিহিত করেছেন তাঁদের, যাঁরা এমন কাজ করেছিলেন।”

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top