• Home
  • জেলার খবর
  • আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক! বকেয়া ডিএ ও নতুন পে কমিশন নিয়ে হতে পারে বড় ঘোষণা

আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক! বকেয়া ডিএ ও নতুন পে কমিশন নিয়ে হতে পারে বড় ঘোষণা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত সোমবার প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। গতবারের মতো এবারও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্যবাসী। সকলেরই নজর এই মুহূর্তে বৈঠকের দিকে। কী ঘোষণা করতে পারেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে আগ্রহ চরমে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গবাসীর। 

আজকের বৈঠকের উপর বিশেষ নজর রয়েছে সরকারি কর্মচারীদের। তাঁরা আশায় রয়েছেন যে বকেয়া ডিএ ও নতুন পে কমিশন নিয়ে কিছু বড় ঘোষণা করা হতে পারে। এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে যে বড় কিছু পদক্ষেপে ইঙ্গিত মিলতে পারে আরজি কর হত্যাকাণ্ড, নারী নির্যাতন সহ বহু বিষয়ও। এবার দেখার বিষয় যে আজ কি সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, কদিন আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ২০০র বেশি আসন জিতে রাজ্যে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এবার তিনি দুই স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন – নন্দীগ্রাম ও ভবানীপুর। দুটিতেই জয় পান তিনি। নন্দীগ্রামে তিনি পরাজিত করেন পবিত্র করকে। অন্যদিকে, ভবানীপুরে তিনি পরাজিত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

তবে নিয়ম অনুযায়ী যেহেতু একটি আসন ছাড়তে হয়, তাই শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি, যার প্রশংসা ও সমালোচনা দুটোই হয়েছে। এবার দেখার যে শুভেন্দু অধিকারীর শাসনে কতটা উন্নতি হয় পশ্চিমবঙ্গের।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top