• Home
  • বিনোদন
  • অভিযোগ প্রত্যাহার সায়কের, চাপে পড়ে সিদ্ধান্ত?

অভিযোগ প্রত্যাহার সায়কের, চাপে পড়ে সিদ্ধান্ত?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চাপে পড়ে কি শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন সিরিয়াল অভিনেতা সায়ক চক্রবর্তী? নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন অলি পাব ও সেই বেয়ারার বিরুদ্ধে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে আগামীদিনে ভ্লগ বানানো নিয়ে এই জাতীয় বিতর্কে জড়াতে চান না। শেষে তিনি জানান যে তিনি ফের দুঃখিত অনিচ্ছাকৃত এই ঘটনাটির জন্য।

গোমাংস বিতর্কের সূত্রপাত গত শুক্রবার রাত থেকে। বন্ধুদের সঙ্গে ডিনার করতে অলি পাবে গিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। তিনি অভিযোগ করেন যে সেখানে পাঁঠার মাংস অর্ডার দিলেও দেওয়া হয়েছে গোমাংসের স্টেক। ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ পর্যন্ত করেন এবং বেয়ারার নাম ও ধর্ম পর্যন্ত জিজ্ঞেস করেন, যা কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। এরপরই অভিনেতা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করে মামলার অজু করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায়।

নেটিজেন থেকে শুরু করে বহু শিল্পী এই ব্যাপারে আওয়াজ তোলেন। এমনকি অভিনেতার এই কীর্তির জন্য যে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে সেই কর্মীকে, তা নিয়েও আওয়াজ তোলেন অনেকে। তার মধ্যেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “ফেসবুকে অভিযোগ না জানিয়ে থানায় অভিযোগ জানালাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে।” লিখিত অভিযোগে ইচ্ছাকৃত দাঙ্গার উস্কানির চেষ্টার অভিযোগ জানানো হয়েছে, বলে খবর। যদিও অলি পাবের তরফ থেকে বিবৃতি দিয়ে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়।

এরপর ফেসবুক থেকে রবিবার সেই বিবৃতি শেয়ার করে পোস্ট করেন সায়ক এবং সকলের থেকে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযোগ তুলে নেন। পোস্টে তিনি লেখেন, “অলি পাব ক্ষমা চাইল অ্যাটলাস্ট। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিলো না। আমি বিফ কোনোদিনও মুখে তুলিনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক, হয়ত।” 

তিনি আরো লেখেন, “ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করছি। আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিলো। হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিলো। আমি দুঃখিত। ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই  আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই শুধু। আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।” শেষে লিঙ্কও দেন সেই বিবৃতির।

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top