• Home
  • বিনোদন
  • শিশুশিল্পীকে যৌন হেনস্থা করেছিলেন সায়ক? লীনাপুত্রের পোস্ট ঘিরে পড়লো হইচই

শিশুশিল্পীকে যৌন হেনস্থা করেছিলেন সায়ক? লীনাপুত্রের পোস্ট ঘিরে পড়লো হইচই

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত কয়েকদিন নেটপাড়ায় তোলপাড় চলেছে অভিনেতা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর গোমাংস বিতর্ক ঘিরে। অলি পাবে যে কান্ডটি ঘটিয়েছেন সায়ক, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় চারিদিকে। এরপরই হয়ে যান তিনি সকলের চোখে ভিলেন। যদিও অভিনেতার তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। এই পরিস্থিতিতে এক বিস্ফোরক পোস্ট করে বসলেন লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক, যা নজরে আসতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। 

কী সেই পোস্ট? সমাজমাধ্যমে লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র লেখেন, “একজন ভাইরাল ব্লগার, যাকে নিয়ে এই মুহূর্তে বিশাল আলোচনা চলছে, তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল এক শিশুশিল্পীকে কয়েক বছর আগে। এই ঘটনাটি ঘটেছিল এক জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে। সিরিয়ালের প্রযোজক সংস্থা বেশ নামি ছিল। ঘটনাটি প্রযোজক সংস্থার সামনে আসার আগে অনেকেই তা জানতেন। এমনকি শিশুশিল্পীর মাও।”

তিনি আরো লেখেন, “প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অভিযুক্ত ব্লগার। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় সবটা। দুর্ভাগ্যবশত এমন এক সমাজে আমরা বাস করি যেখানে মানিয়ে নেওয়া হয় দুর্ব্যবহার, এমনকি যৌন হেনস্তার মতো অভিযোগকেও।” এরপরই বর্তমান ঘটনার প্রসঙ্গ টেনে আনা হয়। অর্ক লেখেন, “তোর বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য দায় সকলকে নিতে হবে। কারন আমরাই আবার অপরাধ করার সুযোগ দিয়েছি অপরাধীকে। ধরন হয়তো বদলাতে পারে অপরাধের। কিন্তু যে অপরাধী, তার নোংরা মানসিকতার কোনো পরিবর্তন কখনো হয় না। একই থাকে হয়তো।”

এই পোস্ট সকলের নজরে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে যে যার নাম না নেওয়া হয়েছে, তিনি কি সায়ক। অনেকে আবার কমেন্ট বক্সে অনেককিছুই লিখেছেন। যেহেতু এই মুহূর্তে সায়ক চারিদিকে ভাইরাল হয়েছেন অলি পাব কীর্তির জন্য, তাই সন্দেহের আঙুল তাঁর দিকেই যাচ্ছে। সুতরাং প্রশ্ন থেকে যাচ্ছে যে এই অপরাধী কি তাহলে অভিনেতা ইনফ্লুয়েন্সার? তেমনটা যদি হয়ে থাকে, তাহলে সায়ক চক্রবর্তী যে মারাত্মক সমস্যায় পড়বেন, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top