• Home
  • খেলা
  • ক্রিকেটে রাজনীতি পছন্দ নয় সাকলাইনের

ক্রিকেটে রাজনীতি পছন্দ নয় সাকলাইনের

Image

নিউজ ডেস্ক: ২২ গজে রাজনীতির এন্ট্রি নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক তারকা সাকলাইন মুস্তাক। এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে দিলেন যে ক্রিকেটে রাজনীতির পাকাপাকিভাবে ইতি হওয়া উচিত। কী কারণে, সেটাও তিনি জানিয়ে দেন। শুধু তাই নয়, ক্রিকেটার লক্ষ্য কি, সেটাও তুলে ধরেন প্রাক্তন পাক তারকা। পাশাপাশি, ক্রিকেটের আসল অর্থ কি সেটাও তিনি বোঝান। 

এএনআইকে সাক্ষাৎকারে সাকলাইন মুস্তাক বলেন, “আমি মনে করি রাজনীতি শেষ হওয়া উচিত ক্রিকেটে। কারণ এটা ক্ষতিকর মানুষের জন্য। এটা আমাদের শত্রু। শুধু ক্রিকেটকেই নয়, রাজনীতি জিনিসটা গোটা সমাজের ক্ষতি করে।” এরপরই ক্রিকেটের লক্ষ্য তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, “ক্রিকেট খেলাটির লক্ষ্য দেশগুলির মধ্যে ইউনিটি তৈরি করা। দূরত্ব বাড়িয়ে দেওয়া নয়।”

প্রাক্তন পাক তারকা আরো বলেন, “ক্রিকেটে কখনো দুই দেশের কূটনৈতিক লড়াই নিয়ে আসা উচিত নয়।” এরপর এই খেলার অর্থ কি, তা বোঝান সাকলাইন। তিনি বলেন, “ক্রিকেটের অর্থ হচ্ছে বিনোদন। এটি কোনও যুদ্ধ বা যুদ্ধের ময়দান নয়।” যদিও বাংলাদেশের ভারতে খেলতে না আসা প্রসঙ্গে তিনি কোনও কথা বলেননি। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতি পছন্দ করেন না। 

এমন একটা সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন সমগ্র ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং পাকিস্তানের খেলা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দেখার বিষয় যে এই সমস্যার সমাধান কিভাবে হয়। আদৌ এই লড়াই মিটবে নাকি এর জল আরো অনেকদূর গড়াবে? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top