• Home
  • বিনোদন
  • টলিপাড়ায় নক্ষত্রপতন! শুটিং করতে গিয়ে মৃত্যু, না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ায় নক্ষত্রপতন! শুটিং করতে গিয়ে মৃত্যু, না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: টলিপাড়ায় দুঃখের সংবাদ! না ফেরার দেশে ‘চিরদিনই তুমি যে আমার’-খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৪২। তাঁর হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার বিনোদন জগতে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে তিনি তলিয়ে যান জলে। না ফিরে আসায় টেকনিশিয়ানরা তাঁকে জলে নেমে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর মৃত্যু হয়। তিনি তালসারিতে গিয়েছিলেন ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে।

অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় , সৌরভ পালোধী। ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সকলে ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে। ওঁর জলে ডুবে মৃত্যু হয়। এটা মর্মান্তিক ঘটনা। কীভাবে এমনটা হয়ে গেল ভাবতে পারছি না। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে এখনো পরিষ্কার নয় কীভাবে হয়েছে। মানতেই পারছি না যে এভাবে চলে গেল সুস্থ স্বাভাবিক মানুষটা।”

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top