• Home
  • জেলার খবর
  • আরজি কর দুর্নীতি মামলা: প্রথম চার্জশিট পেশ ইডির 

আরজি কর দুর্নীতি মামলা: প্রথম চার্জশিট পেশ ইডির 

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় এবার নয়া মোড়! কী সেই নয়া মোড়? প্রথম চার্জশিট পেশ করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) থেকে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেওয়া হয়েছে চার্জশিট। তবে তিনি একা নন, চার্জশিট দেওয়া হয়েছে অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধেও। ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে বঙ্গ রাজনীতিতে।

যখন আরজি কর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তোলপাড় চলছিল গোটা বাংলায়, তখন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং ইডি তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলেন। সেই অনুযায়ী সিবিআইয়ের পাশাপাশি ইডি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। এরপর একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা এবং একেক করে গ্রেফতার করা হয় ৪ জনকে – হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর নিরাপত্তারক্ষী আফসার আলি এবং ভেন্ডর বিপ্লব সিংহ ও সুমন হাজরা।

তবে গত বছর (২০২৫) জানুয়ারি মাসে ইডিকে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হতে হয় হাই কোর্টের। বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তাদের। তিনি বলেছিলেন, “ইডি না চার্জশিট দেয়, না শুরু করে বিচারপ্রক্রিয়াও।” এরপর লম্বা তদন্ত চলে এবং অবশেষে শুক্রবার ইডি প্রথম চার্জশিট পেশ করে, যা দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধে।

প্রসঙ্গত, এদিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে। শুক্রবার মামলার শুনানিতে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে দেখা যায়নি এবং তা দেখেই রেগে গিয়েছে আদালত। এরপরই কোর্টের তরফ থেকে দেওয়া হয় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারকে দ্রুত গ্রেপ্তারির নির্দেশ। যদিও এই প্রথমবার নয়, বারবার তিনি এড়িয়ে যাচ্ছেন হাজিরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে জানা গিয়েছে সূত্র মারফত। যদিও সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য, দুর্নীতি করেছেন আখতার আলিই এবং যখন তিনি সুবিধা করতে পারেননি, তখন অভিযোগ তুলেছেন।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top