• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের আগে স্বস্তি শুভেন্দুর….. কী হয়েছে?

দ্বিতীয় দফার ভোটের আগে স্বস্তি শুভেন্দুর….. কী হয়েছে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর প্রার্থীপদ খারিজের দাবিতে যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিল হাই কোর্ট।

শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর অভিযোগ ছিল, ভবানীপুর ও মেদিনীপুরের জনসভা থেকে উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, যা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে যায় এবং সেই ভিত্তিতেই দাবি জানানো তাঁর তার প্রার্থীপদ বাতিলের।

কিন্তু শুনানির সময়ে বেঞ্চের তরফ থেকে পরিষ্কার করে জানতে চাওয়া হয় যে এই দাবি সংবিধানের কোন ধারার অনুযায়ী করা হচ্ছে। মামলাকারী নির্দিষ্ট কোনও ধারা উল্লেখ না করায় আদালতের তরফ থেকে জানানো হয় যে প্রার্থীপদ বাতিলের আবেদন, এমন অভিযোগের ভিত্তিতে, গ্রহণযোগ্য নয় আইনিভাবে। সুতরাং খারিজ করে দেওয়া হয় মামলাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top