• Home
  • দেশ
  • জরুরি পরিস্থিতিতে বন্ধ রাম রসোই! বড় হুঁশিয়ারি সপা সাংসদের

জরুরি পরিস্থিতিতে বন্ধ রাম রসোই! বড় হুঁশিয়ারি সপা সাংসদের

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যের চলতি সংঘাতের বিশ্রী প্রভাব পড়ল এবার অযোধ্যার ‘রাম রসোই’তে। সম্প্রতি, এক নোটিস দেখা যায় হেঁশেলের বাইরে, যেখানে লেখা, “দেশে রান্নার গ্যাসের সংকট বড় রূপ নিয়েছে চলতি ইরান, ইসরাইল ও আমেরিকার যুদ্ধে। এমন আবহে হেঁশেল বন্ধ করা হলো জরুরি পরিস্থিতিতে।” কর্তৃপক্ষের বক্তব্য, “সিলিন্ডারের অভাব। তাই রান্নার উপায় নেই। সেই কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” স্বাভাবিকভাবেই এটি একটি বড় ধাক্কা রাম মন্দিরে আসা ভক্তদের কাছে। কারণ দীর্ঘদিন ধরে তাঁরা এখানে খেয়ে এসেছেন বিনা খরচে।

বিষয়টি জানাজানি হতেই আওয়াজ তোলা হল উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির তরফ থেকে। অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদের বক্তব্য, “এমন ঘটনা স্বাধীনতার পর প্রথম ঘটলো। যেই রামের নামে রাজনীতি করে বিজেপি, সেই অযোধ্যায় রাম রসোই বন্ধ হয়ে যাওয়া এদের ব্যর্থতার উদাহরণ।” সরকারি হস্তক্ষেপের দাবি তুলে তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করতে হবে। কারণ ওখানে খাওয়া-দাওয়া করেন সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে ভক্তরা।” শুধু তাই নয়, সপা সাংসদ এই হুঁশিয়ারিও দিয়েছেন যে পদক্ষেপ না করা হলে বড় আন্দোলন করা হবে। ১৫ মার্চের মধ্যে পদক্ষেপ না হলে ধরনায় বসা হবে। 

দলের প্রধান, তথা সভাপতি, অখিলেশ যাদবও এলপিজি সংকট নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, “গ্যাসের সংকট নেই বলছে বিজেপি। তাহলে কেন তা পাচ্ছেন না সাধারণ মানুষ? কেন সমাধান হচ্ছে না সমস্যার?” এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কি হয় আগামীদিনে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা উত্তরপ্রদেশে।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top