• Home
  • খেলা
  • না ফেরার দেশে স্বপ্নার পিতা

না ফেরার দেশে স্বপ্নার পিতা

Image

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশাল ধাক্কা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী, তথা দেশের প্রাক্তন অ্যাথলিট, স্বপ্না বর্মনের। না ফেরার দেশে চলে গেলেন তাঁর পিতা পঞ্চানন বর্মন।

সূত্র মারফত জানা গিয়েছে যে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তাঁকে ভর্তি করানো হয়েছিল শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। সবসময় ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি যাবতীয় চেষ্টা চালিয়ে গিয়েছিলেন স্বপ্না পিতাকে সুস্থ করে তোলার। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি। সেখানেই মারা যান তাঁর পিতা। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। 

স্বপ্না বর্মনের তরফ থেকে বৃহস্পতিবার ভ্রামরী‌ দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করা হয়েছিল। কিন্তু তার মাঝেই এত বড় ধাক্কা খেলেন তিনি। এই মুহূর্তে যে প্রচার করতে বেরোনোর মতো মানসিকতা তাঁর নেই। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ঘাসফুল শিবিরের স্থানীয় নেতৃত্বরা। প্রসঙ্গত, কদিন আগেই ভুয়ো খবর ছড়িয়েছিল যে স্বপ্নার পিতা মারা গিয়েছেন। একাংশ সেটাই ভেবেছিলেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। যদিও পড়ে সেই ভুল ভাঙ্গিয়ে দেয় পরিবার। স্বপ্না বর্মন পূজো পর্যন্ত দিয়েছিলেন বাবার সুস্থ হয়ে ওঠার কামনা করে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। পিতাকে খুইয়ে শোকাহত রায়গঞ্জের তৃণমূল প্রার্থী।

Releated Posts

উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার

চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top