• Home
  • দেশ
  • কেরলে বামেদের বড় আক্রমণ রাহুলের, দিলেন সিজেপি তকমা

কেরলে বামেদের বড় আক্রমণ রাহুলের, দিলেন সিজেপি তকমা

Image

দেবজিৎ মুখার্জি: জাতীয় স্তরে গেরুয়া শিবিরকে ক্ষমতাচ্যুত করতে এক হওয়ার চেষ্টা চালানো হচ্ছে বিরোধী দলগুলির তরফ থেকে। তাতে এখনো একসাথে বাম-কংগ্রেস। কদিন আগে পর্যন্ত দুই শিবিরের নেতারা এক হয়ে বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছিলেন। অথচ রাহুল গান্ধী কেরালায় পরিষ্কার দাবি করলেন যে যা সিপিএম, তাই বিজেপি এবং তারা একসঙ্গে সিজেপি।

এই পর্যন্ত দুই দলের সম্পর্ক দিল্লি-বাংলায় এক হলেও কেরলে তারা একে অপরের বিরুদ্ধে। কিন্তু সেখানকার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বন্ধুত্ব ভুলে একেবারে বড় আক্রমণ করল হাত শিবির। ভোট প্রচারে গিয়ে রাহুল দাবি করেন যে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে, তেমনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন মোদির নিয়ন্ত্রণে।

রাগার বক্তব্য, “বিরোধীদের উপর ইডি-সিবিআইয়ের হামলা চলছে। ৩৬টা মামলা আমার নিজের উপর। ডেকে ৫৫ ঘন্টা ধরে জেরা করা হয়েছে। অথচ এজেন্সিগুলি কোনও পদক্ষেপ নেয়নি এখানকার মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে।” বলে রাখা প্রয়োজন, কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পাশাপাশি বিশাল আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর মেয়ে বীণার বিরুদ্ধেও। রাহুল বলেন, “এত অভিযোগ থাকা সত্ত্বেও পদক্ষেপ করছে না। কারণ কেরলে এক হয়ে কাজ করছে সিপিএম-বিজেপি। ওরা সিজেপি।” সোনিয়া পুত্রের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য, “এতদিনে রাহুল গান্ধী বুঝলেন যে দুজনে এক। অনেকদিন আগেই এটা আমরা বুঝেছিলাম বাংলায়।”

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top