• Home
  • জেলার খবর
  • মঙ্গলবার মালদহের চাঁচলে জনসভা করবেন রাহুল, রবিবার সভাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসন-কংগ্রেস নেতৃত্বের

মঙ্গলবার মালদহের চাঁচলে জনসভা করবেন রাহুল, রবিবার সভাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসন-কংগ্রেস নেতৃত্বের

Image

দেবজিৎ মুখার্জি, মালদহ: নির্বাচনের মুখে দলের ৪ প্রার্থীর হয়ে মালদহের চাঁচলে প্রচারে আসছেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। আগামী মঙ্গলবার তিনি জনসভা করবেন কলম বাগানে।

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে বেলা প্রায় একটা নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন হেলিকপ্টারে। ইতিমধ্যেই এক অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে জনসভার পাশে। হাত শিবিরের এই মহা জনসভা চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর ও রতুয়া কেন্দ্রকে সামনে রেখেই।

রবিবার পুলিশ প্রশাসন ও কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে সভাস্থল পরিদর্শন করা হয়েছে। যাবতীয় সবকিছু খতিয়ে দেখা হয়। প্রস্তুতিও জোরকদমে চলছে। দলের বক্তব্য, লক্ষাধিক মানুষের জমায়েত হবে এই সভায়। এবার দেখার বিষয় যে রাহুল কী বার্তা দেন এবং তাঁর বাংলায় প্রচারে আসায় আসন্ন বিধানসভা নির্বাচনে দাগ কাটতে পারে কিনা কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top