• Home
  • জেলার খবর
  • দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার রাজ্যে একাধিক সভা রাহুলের

দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার রাজ্যে একাধিক সভা রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজ্যের নানা প্রান্তে সভা থেকে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করার পাশাপাশি বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন যত কাছে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে।

এই আবহে রাজ্যে ফের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। শনিবার পরপর তিনটি সভা করবেন তিনি। প্রথমটি তিনি করবেন হুগলি জেলার শ্রীরামপুরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার সহ জেলার সমস্ত প্রার্থীকে নিয়ে। এরপর করবেন শহীদ মিনারে এবং শেষে মেটিয়াবুরুজে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও খবর আসেনি যে রাহুল আদৌ বাংলায় এসে পৌঁছেছেন কিনা।

তার আগে শহরে শুক্রবার পা রেখেছেন হাত শিবিরের রাজ্যসভার দুই সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ। বাংলার মাটিতে পা রেখে দুজনেই বড় দাবি করেছেন। তাঁদের বক্তব্য, কংগ্রেস রাজ্যের সরকার গঠনের বিষয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবং তাদের ছাড়া কোনও সরকার তৈরি হবে না রাজ্যে। প্রসঙ্গত, এবারের ভোটে একা লড়াই করছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top