• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান পুলিশের, গ্রেপ্তার ১৩৫

ভোটের মুখে দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান পুলিশের, গ্রেপ্তার ১৩৫

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে বড় পদক্ষেপ প্রশাসনের। প্রথম দফার ভোটের আগে এক রাতেই ৪ জেলায় দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ এবং গ্রেপ্তার করে ১৩৫ জনকে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে যেন হয়, তার জন্যই এই ধরপাকড়। 

পুলিশ সূত্র মারফত খবর, বিশেষ নজরদারি চালানো হয় কোচবিহার, মালদহ , মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগণায় এবং চিহ্নিত করা হয় দাগি অপরাধীদের। প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল আগাম তালিকা প্রস্তুতের এবং তার ভিত্তিতেই রাতভোর অভিযান চালানো হয়।

সম্প্রতি, কমিশনের তরফ থেকে ভার্চুয়াল বৈঠক করা হয়েছিল পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কোনভাবেই নির্বাচনের আগে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে দেওয়া যাবে না। পাশাপাশি, দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে দাগি অপরাধীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সেই নির্দেশানুযায়ী এই অভিযান। অন্যদিকে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে। সব মিলিয়ে নির্বাচনের আগে, গোটা রাজ্যে এক শক্তিশালী নিরাপত্তা তৈরি করতে উঠে-পড়ে লেগেছে প্রশাসন ও নির্বাচন কমিশন।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top