• Home
  • জেলার খবর
  • “গরুকে আদর করলে মুহূর্তের মধ্যেই কমে যেতে পারে রক্তচাপ” বিস্ফোরক মন্তব্য দিলিপের

“গরুকে আদর করলে মুহূর্তের মধ্যেই কমে যেতে পারে রক্তচাপ” বিস্ফোরক মন্তব্য দিলিপের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মন্ত্রী হয়েও বিস্ফোরক মন্তব্য করা থামলো না দিলীপ ঘোষের। এবার তিনি দাবি করলেন যে মুহূর্তের মধ্যে রক্তচাপ কমে যেতে পারে গরুকে আদর করলে। 

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে কাঁকুড়গাছিতে এক চা চক্রে উপস্থিত হয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দ্রুত ব্লাড প্রেসার নেমে আসে গরুর গলকম্বল কিংবা পিঠের কুঁজে হাত বোলালেই।” কিন্তু তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি চিকিৎসক নন, তবুও নিজাভিজ্ঞতা থেকে এই দাবি করেছেন।

এখানেই শেষ নয়, এদিন রাজ্যের মন্ত্রী গরুর গোবর নিয়েও আশ্চর্যকর মন্তব্য করেন। দিলীপ ঘোষের বক্তব্য, “শরীরের কোনও ফোলা অংশে গোবর লাগালে উপকার পাওয়া যাবে।” নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তাঁর দাবি, ফোলা অংশ গোবর লাগানোর পর নাকি কমেও গিয়েছিল। উপস্থিত ব্যক্তিদের সামনে সেই অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন। দুগ্ধ শিল্প ও গোশালার মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তাঁর এমন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top