• Home
  • জেলার খবর
  • শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাস কাণ্ডের মাস্টারমাইন্ড

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাস কাণ্ডের মাস্টারমাইন্ড

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাস কাণ্ডের মাস্টারমাইন্ড ফরিদুল ইসলাম। তদন্তকারীদের অভিযোগ, তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের দ্বারা লোক জড়ো করার পিছনে। ধৃতকে জেরা করে খোঁজ চালানো হচ্ছে আরও অভিযুক্তদের। এই পর্যন্ত ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। পুলিশের নজরে রয়েছে আরও কয়েকজন সন্দেহভাজন। 

প্রসঙ্গত, বুলডোজার অভিযান সহ একাধিক ইস্যুর বিরোধিতা জানিয়ে রবিবার দুপুরে পার্ক সার্কাসে জড়ো হন একদল বিক্ষোভকারী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় খবর পেয়েই। দু’পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় রূপ নেয় ইটবৃষ্টির। কেন্দ্রীয় বাহিনীর বাসে আক্রমণের পাশাপাশি চলে অবাধ ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। তখন ভয়ংকর অশান্তি লাগে দু’পক্ষের মধ্যে, যাতে আহত হন ৩ পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীও। 

ঘটনার পর সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেন আহত আধিকারিকদের সঙ্গে। সেখান থেকেই তিনি সাফ জানান, পুলিশের গায়ে হাত পড়লে কোনওভাবেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কলকাতা পুলিশ তদন্তে গতি আনে এবং সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া পোস্ট খতিয়া দেখে গ্রেফতার করে ফরিদুল ইসলামকে। এবার দেখার বিষয় জল কতদূর গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top