দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: সোমবার খড়গপুর টাউনে প্রচারে ফের চেনা ছন্দে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তথা খড়্গপুরের দলীয় প্রার্থী, দিলীপ ঘোষকে। তিনি পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ভয় দেখানো ও তৃণমূলের সঙ্গে কাজ করার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুললেন। শুধু তাই নয়, তিনি রীতিমতো বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে বসেন।
পুলিশের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বক্তব্য, “আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে এখানকার আইসি। বলেছে চার তারিখের পরে গুলি মেরে দেব যদি তৃণমূলের সঙ্গে কাজ না করো। গুলি তোর বাপের? তোর কাছে কতগুলো গুলি আছে? দেখেছো গুলি? এমন দেখাবো যে ভিজে যাবে প্যান্ট আওয়াজে।”
মঞ্চ তিনি আরও বলেন, ‘অনেক বড় বড় গুন্ডা দেখেছি। চোখে চোখ রেখে কথা বলেছি এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে। এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে তৃণমূলের নেতারা। এখনও চলছে এদের সঙ্গে নিয়ে। দিলীপ ঘোষ কথা বলেছে এদের চোখে চোখ রেখে। আগেও করব। আমাদের দেখাবে না এসব দাদাগিরি।”



By










