নিউজ ডেস্ক: বাংলাদেশের সাথে যা হয়েছে (বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে), তারপর বিশ্বকাপ বয়কটের পথে হাঁটার কথা ভাবছে পাক ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা বলে ফেলেছেন সেই দেশের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু এটা হলে যে বিশাল বড় বিপদ নেমে আসবে পাকিস্তান ক্রিকেটের উপর, সেটা বুঝতে পারছেন দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তন বোর্ড কর্তারা। সেই কারণে পিসিবিকে তাঁরা সতর্ক করেছেন।
এই মুহূর্তে আইসিসিকে চাপে রাখার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু অন্যদিকে আইসিসিও পাল্টা তাদের চাপে ফেলার জন্য যাবতীয় সবকিছু তৈরি করে ফেলেছে। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে একাধিক শাস্তির সম্মুখীন হতে হবে বোর্ডকে। তা নিয়ে তাদের সতর্ক করে দিয়েছে কাউন্সিল সূত্র। তাই প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন বোর্ড কর্তারা পরামর্শ দিচ্ছেন যেন এমন ভুলটা না করা হয়।
প্রাক্তন পাক তারকা মহাম্মদ হাফিজের বক্তব্য, “বাংলাদেশের পাশে দাঁড়ানোটা ঠিক আছে। কিন্তু দলকে বিশ্বকাপে না পাঠানোর বিষয়টা অর্থহীন। এটা মারাত্মক হতে পারে আমাদের জন্য। সবকিছু ভেবেচিন্তে, তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত।” বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদের বক্তব্য, “শ্রীলংকার সাথে তো আমাদের সম্পর্ক খারাপ নয়। পাকিস্তান যদি খেলতে না যায়, তাহলে লোকসান শ্রীলঙ্কার হবে। তাছাড়া ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কাতে। ভুলে গেলে চলবে না বাংলাদেশের পাশে পাকিস্তান ছাড়া আর কোনও ক্রিকেট বোর্ড দাঁড়ায়নি। আমরা পাশে দাঁড়িয়েছি এবং এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই।” বোর্ডের আরেক প্রাক্তন কর্তা আরিফ আলি আব্বাসির বক্তব্য, “সমস্যা ভারতের সঙ্গে। কিন্তু ম্যাচ তো পাকিস্তানে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়।



By













