• Home
  • দেশ
  • এআই সম্মেলনে  টি-শার্ট ছাড়া বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আরো এক

এআই সম্মেলনে  টি-শার্ট ছাড়া বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আরো এক

Image

দেবজিৎ মুখার্জি: এআই সম্মেলনে  টি-শার্ট ছাড়া বিক্ষোভের ঘটনায় এবার পুলিশের জালে আরো এক। দিল্লী পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ধৃত মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা জিতেন্দ্র যাদব। তিনিও যুব কংগ্রেসেরই একজন কর্মী বলে অনুমান তদন্তকারীদের। শুধু তাই নয়, ধৃত জিতেন্দ্রর সঙ্গে রাহুল গান্ধীর ছবি প্রকাশ্যেও এসেছে। 

শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের বক্তব্যে কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন। তবে শুধু বিজেপি নয়, অন্যান্য বিরোধী দলও কংগ্রেসকে সমর্থন জানায়নি এই কীর্তির জন্য। যদিও হাত শিবির নিজেদের সিদ্ধান্তে অনড়। তাদের সাফ কথা,  সাওয়াল করা বন্ধ হবে না।

তবে এবার এই ঘটনায় গ্রেফতার করা হলো আরো এক ব্যক্তিকে, যিনি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা জিতেন্দ্র যাদব। তাঁকেও দেওয়া হয়েছে পুলিশে হেফাজতে। সকলকে জিজ্ঞাসা করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে। তবে পুলিশ মনে করছে যে তাঁদের উদ্দেশ্য ছিল আরো বড় ঝামেলা পাকানোর। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। তবে শুধু তাই নয়, আরো একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে সমগ্র জাতীয় রাজনীতিতে। এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা বা কোনও বিশাল ষড়যন্ত্র ফাঁস হয় কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top