• Home
  • জেলার খবর
  • দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে নেই কর্মী-সমর্থক, ফিরে গেলেন দিলীপ ঘোষ

দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে নেই কর্মী-সমর্থক, ফিরে গেলেন দিলীপ ঘোষ

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। ভোটকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের পরিবেশ পাল্টাতে শুরু করেছে। তার মধ্যে ফের অস্বস্তি বাড়লো বাংলার গেরুয়া ব্রিগেডের। কী ঘটনা ঘটেছে এবার? নতুনভাবে তৈরি হওয়া দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসেছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু নেতারা উপস্থিত থাকলেও কর্মীরা ছিলেন না। তাই শেষ পর্যন্ত উদ্বোধন না করেই প্রাক্তন সাংসদ চলে যান। 

শুক্রবার এই ঘটনাটি ঘটেছে দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায়। দাঁতন দুই মণ্ডল কমিটির নয়াভাবে তৈরি এক দলীয় কার্যালয় উদ্বোধন করার জন্য সময়মতো সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। কিন্তু তিনি গিয়ে যা দেখেন, তা হয়তো তিনি আশা করতে পারেননি। তিনি দেখেন যে নেতারার থাকলেও নেই কর্মী বা সমর্থক। এই দেখে অসন্তুষ্ট দিলীপ ঘোষ সেখান থেকে চলে যান।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, দিলীপ ঘোষকে দেওয়া সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না স্থানীয় পর্যায়ে প্রস্তুতির সময়। শুধু তাই নয়, আরো জানানো হয় যে দিলীপ ঘোষের তাড়া ছিল অন্য এক কর্মসূচিতে যাওয়ার। ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যেহেতু এখন চাষের কাজ চলছে, তাই হয়তো সময়মতো অনেকে আসতে পারেননি। আমার অন্য এক কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। সেই কারণে চলে যেতে হয়েছে। উদ্বোধন করে নেবেন দলের যাঁরা রয়েছেন।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে খোঁচা। দলের মোহনপুর ব্লক সভাপতি মানিক মাইতির বক্তব্য, “মাটি পায়ের তলা থেকে সরে গিয়েছে বিজেপির। আর লোকজন হচ্ছে না। আর সেই কারণেই ফিরে যেতে হয়েছে দিলীপ ঘোষকে।” এবার দেখার বিষয় যে এই ঘটনায় নতুনকিছু হয় কিনা। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জাতীয় ঘটনা মাঝেমধ্যে ঘটা যে দলের অস্বস্তি বাড়িয়েছে, তা না বললেও চলে। সেক্ষেত্রে দেখার যে কিভাবে ভবিষ্যতে এই জাতীয় পরিস্থিতি এড়ায় গেরুয়া শিবির।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top