নিউজ ডেস্ক: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে দেখা যাবে কিনা, এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে গোটা ক্রিকেট মহলে। এমন পরিস্থিতিতে তাদের ট্রোল করে বসলো আইসল্যান্ড। কী বক্তব্য তাদের? নিজেদের এক্স হ্যান্ডেল থেকে মজার ছলে তারা বলল যে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ না করলে, তারা নেমে পড়বে টুর্নামেন্টে। তাদের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে প্রস্তুতি না থাকা সত্ত্বেও খেলতে রাজি তারা।
এক্স হ্যান্ডেল থেকে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড লেখে, “আমাদের এটা শীঘ্র জানা প্রয়োজন যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা। ওরা জানিয়ে দেবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখের মধ্যে। আমরা বিমান ধরার জন্য সেদিনই একেবারে তৈরি। তবে সংশয় রয়েছে যে ৭ তারিখে কলম্বোতে খেলার মতো অবস্থা থাকবে কিনা আমাদের। এটাও জানা নেই যে এত শীঘ্র ঠিকঠাক বিমান পরিষেবা পাওয়া যাবে কিনা। তবুও খেলব আমরা। এমনিতেই রাতে আমাদের ওপেনিং ব্যাটার ঘুমায় না।”
আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের এই পোস্ট ভাইরাল হয়ে যায় দ্রুত এবং এরপরই কমেন্ট সেকশনে পড়তে শুরু করে মজাদার কমেন্ট। বহু ক্রিকেটপ্রেমী সেখানেই পাকিস্তানকে ট্রোল করা শুরু করেন। অনেকে আবার মজার ছেলে অন্যান্য কমেন্টও করেন। তবে দিনের শেষে এই পোস্ট দেখে রীতিমতো হাসির রোল পড়েছে নেটপাড়ায়। যদিও এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের তরফ থেকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলবে কি খেলবে না, এটাই এখন একটা বড় প্রশ্ন ক্রিকেট মহলের মধ্যে। এবার দেখার পাকিস্তান অবশেষে কি সিদ্ধান্ত নেয়।



By













