• Home
  • বিনোদন
  • “পুরুষ দরকার শুধু বিছানায়” টাব্বুর মন্তব্য ঘিরে ছিছিকারি নেটপাড়ায়

“পুরুষ দরকার শুধু বিছানায়” টাব্বুর মন্তব্য ঘিরে ছিছিকারি নেটপাড়ায়

Image

দেবজিৎ মুখার্জি: বয়স ৫০ পেরোলেও এখনো অল্পবয়সী নায়িকাদের চেয়ে কোন অংশে কম যান না টাব্বু। এখনো যেই ছবিতে তিনি অভিনয় করেন, বলা ভালো, সকলের থেকে বেশি জনপ্রিয়তা তিনিই অর্জন করেন। আজও তাঁর ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এক কথায় বলতে গেলে, এই বয়সেও ‘এ লিস্টার’ অভিনেত্রীদের তিনি সমানে-সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন। বয়স যে কোনও ফ্যাক্টর নয়, তা তিনি ধারাবাহিকভাবে প্রমাণ করে চলেছেন। 

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অভিনেত্রী একটি ছবি সমেত বক্তব্য ভাইরাল হয়েছে, যা ঘিরে ছিছিকারি পড়েছে নেটপাড়ায়। কী সেই বক্তব্য? যেই মন্তব্য ভাইরাল হয়েছে, সেটি হল, “আমার জীবনে শুধু বিছানায় পুরুষ দরকার। আর কিছু না। আমি ভালোবাসি একা থাকতেই। চুটিয়ে উপভোগ করছি এই সিঙ্গেল লাইফ।” এমন বিস্ফোরক মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি এবং এরপরই শুরু হয় নিন্দার বন্যা। 

অনেকে মজার ছলে বিষয়টিকে নিলেও আবার বহু নেটিজেন তা একেবারেই মজা হিসেবে দেখছেন না। বিস্তারিতভাবে বলতে গেলে, একেবারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে টাব্বুকে। শুধু তাই নয়, অনেকে কমেন্ট বক্সে এমনটাও লিখেছেন যে যদি কোন পুরুষ এমন মন্তব্য করতেন নারীদের নিয়ে, তাহলে অনেক বড়সড় কিছু হয়ে যেত। অনেকে সেটি শেয়ার পর্যন্ত করে নিজেদের অবস্থান জানিয়েছেন। 

তবে সত্যিই কি এমনটা বলেছেন অভিনেত্রী? বলিউড সূত্র মারফত জানা গিয়েছে যে যে সাক্ষাৎকারের মন্তব্য এই মুহূর্তে ঘোরাঘুরি করছে নেটপাড়ায়, সেখানে তেমনকিছু বলেননি অভিনেত্রী। টাব্বু শুধু বলেছিলেন যে তিনি পুরো মজার সঙ্গে ব্যাচেলরহুড উপভোগ করছেন এবং আপাতত তাঁর জীবনে কোনও পুরুষের দরকার নেই। সেই মন্তব্য সমাজমাধ্যমে তিলকে তাল করা হয়েছে।

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top