• Home
  • জেলার খবর
  • বিবেচনাধীনদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আদালতে নওশাদ

বিবেচনাধীনদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আদালতে নওশাদ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে রবিবার ঘোষণা করা হয়ে গেল পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এবার মোট দুই দফায় ভোট হবে – ২৩ ও ২৯ এপ্রিল। গণনা হবে মে মাসের ৪ তারিখে। ভোটের দিনক্ষণ জানাজানি হতেই রাজ্যে যে রীতিমত হইচই পড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। বলা ভালো, উত্তেজনা তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর।

তবে এবার এর জল গড়ালো কলকাতা হাই কোর্ট পর্যন্তও। আদালতের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কী দাবি তাঁর? নওশাদের বক্তব্য, এখনো পর্যন্ত বিবেচনাধীন তালিকা রয়েছে ৬০ লক্ষ ভোটারের নাম। সুতরাং, অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের ভোট দেওয়ার অধিকার। তিনি জানিয়েছেন যে কোনও বৈধ ভোটার যাতে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত না হন, সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, যখন গোটা বঙ্গে বইছে নির্বাচনী হাওয়া, তার মাঝে নওশাদের আদালতে যাওয়া বিষয়টি স্পর্শকাতর করে তুলতে পারে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে এর জল কতদূর গড়ায়। নতুন করে কমিশনকে কিছু ভাবতে বাধ্য করা হয় কিনা, সেদিকেই তাকিয়ে সকল রাজ্যবাসী।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top