• Home
  • জেলার খবর
  • প্রথম অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে হতে পারে অশান্তি, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

প্রথম অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে হতে পারে অশান্তি, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর আগামী ২৩ মার্চ প্রকাশ করা হবে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা। তা ঘিরে যেমন বহু এলাকায় ভিড় বাড়তে পারে, তেমনি অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক স্পর্শকাতর এলাকায়।

এই কথা মাথায় রেখে শনিবার চিঠি পাঠিয়ে জেলাশাসকদের সতর্ক করেছে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। তাতে নির্দেশ দেওয়া হয়েছে, যাবতীয় দরকারি পরিকাঠামো তৈরি করার পাশাপাশি ভিড় সামলানোর আয়োজন করার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করার। এছাড়াও বলা হয়েছে সমস্ত জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা।

এবার দেখার বিষয় যে সোমবার কি হয়। স্পর্শকাতর এলাকাগুলিতে পরিস্থিতি স্বাভাবিক থাকে কিনা, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top