• Home
  • জেলার খবর
  • আরও অস্বস্তি হুমায়ূনের, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের সিউড়ি থানায়

আরও অস্বস্তি হুমায়ূনের, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের সিউড়ি থানায়

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: ভোট যত এগিয়ে আসছে, ততই বিপদ বাড়ছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। এমনিতেই তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা স্টিং ভিডিওকে ঘিরে চারিদিকে তাঁকে পড়তে হচ্ছে সমালোচনার মুখে, তার উপর তাঁর দলের সঙ্গে জোট ভাঙল আসাদউদ্দিন ওয়েসির মিম। শুধু তাই নয়, পদত্যাগ করেন দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিনও।

এই আবহে আরও অস্বস্তি বাড়লো হুমায়ুন কবিরের। শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বীরভূমের সিউড়ি থানায় রাষ্ট্রীয় অল্প সংখ্যক আরক্ষণ মোর্চার তরফ থেকে। 

ভিডিয়োতে থাকা টাকার লেনদেনের প্রসঙ্গে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন জাতীয় সভাপতি হাজি মহম্মদ পারভেজ সিদ্দিকী। তিনি জানিয়েছেন যে এর আগে এই ইস্যুতে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতার ময়দান এবং মুর্শিদাবাদের রেজিনগর থানাতেও। মোর্চার তরফ থেকে হুমায়ূনকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।

Releated Posts

জনতার দরবারে মমতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখল ও অত্যাচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার…

ByByHafizur Rahaman Jun 24, 2026

ফের আদালতে ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা মামলায় এখনই শুনানি নয়

কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হল বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে। আদালত জানিয়েছে, অভিষেকের মামলা তালিকায় যত…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিপাকে অতীন ঘোষ! তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়

তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মহরম ঘিরে বিভিন্ন কড়া নির্দেশ

মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top