খোলা চিঠিতে রাজ্যবাসীকে বড় বার্তা মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২৯ তারিখে দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রচারের শেষ মুহূর্তে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠির দ্বারা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ‘বিকশিত বাংলা’ গড়ার ডাক দেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব-কর্তব্য প্রসঙ্গেও বলেন।

প্রকাশিত খোলা চিঠি ও অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “অনেকদিন ভয়ে কেটেছে, এবার আসুক আস্থা। ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ এখানকার যুবশক্তি, নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই।”

তিনি অডিও বার্তায় বলেন, “আমার কর্তব্য পশ্চিমবঙ্গের সেবা ও সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা। আমি মনে করি আমার সৌভাগ্য ও দায়িত্ব রাজ্যের প্রত্যেক চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনায় রূপান্তরিত করা। কখনোই আমি সরে আসবো না এই দায়িত্ব থেকে।” আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আপনাদের আমি কথা দিচ্ছি, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ আমরা সকলে মিলে সমারোহ উদযাপন করব।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top