• Home
  • জেলার খবর
  • হলদিয়ার সভা থেকে একাধিক প্রতিশ্রুতি মোদির

হলদিয়ার সভা থেকে একাধিক প্রতিশ্রুতি মোদির

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: রাজ্যে ভোট ঘোষণা হওয়ার পর দ্বিতীয় বারের জন্য এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হলদিয়ায় জনসভা করেন তিনি এবং সেখান থেকে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা সহ একাধিক প্রতিশ্রুতি দেন। 

নরেন্দ্র মোদি বলেন, “বিজেপি সরকার যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং রাজ্যবাসীদের মধ্যে ভরসার পরিবেশ তৈরি করা হবে আতঙ্কের পরিবর্তে।” তিনি যে গ্যারান্টিগুলি ঘোষণা করেছেন, তার মধ্যে রয়েছে জনসাধারণের কাছে আরও জবাবদিহিমূলক করা সরকারি ব্যবস্থাকে, দুর্নীতি ও নারীদের উপর অত্যাচারকে কেন্দ্র করে যে সমস্ত ফাইল রয়েছে, তা পুনরায় খোলা এবং কঠোর পদক্ষেপ নেওয়া অভিযুক্তদের বিরুদ্ধে। তাঁর সাফ কথা, দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত থাকে, সে নেতা হোক বা মন্ত্রী, রেহাই পাবে না আইনের হাত থেকে।

সভামঞ্চ থেকে এদিন ফের অনুপ্রবেশ ইস্যুতে আওয়াজ তোলেন প্রধানমন্ত্রী। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী, দেশে শরণার্থীরা, সাহায্য পাবেন। তবে বেছে বেছে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বার করা হবে।” সপ্তম পে কমিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, “বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সপ্তম পে কমিশন তৈরি করা হবে সরকারি কর্মচারীদের জন্য। পদ্মফুলে ভোট দিন সকল সরকারি কর্মচারী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top