• Home
  • দেশ
  • অসমে ভোটগ্রহণ শুরু হতেই বড় সংখ্যায় ভোটদানের ডাক মোদির

অসমে ভোটগ্রহণ শুরু হতেই বড় সংখ্যায় ভোটদানের ডাক মোদির

Image

দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, বিধানসভা নির্বাচন শুরু হয়েছে বিজেপি শাসিত অসমে। যদিও শুধু অসমে নয়, ভোট শুরু হয়েছে আরও একাধিক রাজ্যেও। অসমে ভোটগ্রহণ শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে রাজ্যবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। তিনি বড় সংখ্যায় ভোটদানের ডাক দেন। 

নিজের বার্তায় নামো বলেন, “এই ভোট শুধুমাত্র এক রাজনৈতিক প্রসিডিওর নয়, বরং গণতন্ত্রের এক বড় উৎসব।” তরুণ ও মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ প্রসঙ্গেও বার্তা দেন। মোদির মতে, ভোটের আসল প্রাণশক্তি যুবসমাজের উদ্যম এবং মহিলাদের অংশগ্রহণই, যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক শক্তিশালী ও উন্নত সমাজ তৈরির ক্ষেত্রে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রত্যেকটা ভোটই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে। তাই সকল রাজ্যবাসীকে তিনি বিনা ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মত প্রকাশ করার ডাক দেন। তিনি আশাবাদী যে বিশাল অংশগ্রহণই আরো মজবুত করবে গণতান্ত্রিক মূল্যবোধকে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top