• Home
  • জেলার খবর
  • রণবীরের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক মিঠুন! কী বললেন?

রণবীরের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক মিঠুন! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি: ‘দি বেঙ্গল ফাইলস’ ছবির মুক্তি নিয়ে একাধিক বাঁধার মুখে পড়তে হয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। ছবিটিকে ‘প্রোপাগান্ডা সিনেমা’র তকমা দেওয়া হয়েছিল। শুধু তাই নয, পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে দেওয়া হয়নি। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। মাঝপথে বেরিয়ে যেতে হয়েছিল পরিচালক ও তাঁর স্ত্রীকে।

কিন্তু রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ছবিটিকে প্রোপাগান্ডা ছবির তকমা দেওয়া হলেও তার মুক্তি নিয়ে কোনও সমস্যা দেখা দেয়নি। এর প্রতিবাদে সুর তুলে বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তীর তরফ থেকে বেঙ্গল ফাইলস কেলেঙ্কারি টেনে আনা হল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনারা পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেননি বেঙ্গল ফাইলস। এর চেয়ে আর কি হতে পারে বড় ইস্যু? কিন্তু এখন ‘ধুরন্ধর ২’কে প্রোপাগান্ডা বলা হচ্ছে। তাহলে কেন এটাকেও করা হলো না বন্ধ?

তিনি আরো বলেন, “ছবি মুক্তি পাওয়ার পর এটাকে আপনারা এখন প্রোপাগান্ডা বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু একটা দৃশ্যও দেখেননি বেঙ্গল ফাইলসের। বিরোধিতা শুরু থেকেই করেছেন। মুক্তি পেতে দেননি বাংলায়। এর চেয়ে আর দুর্ভাগ্যজনক কিছুই হতে পারে না।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top