৫ লাখের নিচে সেরা মাইলেজের গাড়ি! রইল Maruti Suzuki Celerio-র ফিচার ও দাম

Image

গাড়ি কেনার সময়ে মাইলেজ এবং বাজেট, এই দু’টি ফ্যাক্টরের দিকে নজর রাখেন ক্রেতারা। পাঁচ লক্ষ টাকার প্রাইজ় পয়েন্ট হলো এক রকমের সুইট স্পট। এই দামের মধ্যেই ক্রেতারা ভালো মানের একটি গাড়ির খোঁজ করেন। পাঁচ লক্ষ টাকা বাজেটে যদি আপনিও চান এমন গাড়ি যাতে অন্তত ২৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ মিলবে, তা হলে দেখতে পারেন Suzuki Celerio গাড়িটি।

ইঞ্জিন ও পারফর্ম্যান্স

Maruti Suzuki Celerio গাড়িটিতে রয়েছে ৯৯৮ সিসির K10C ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ৬৭.৭৭ Bhp পাওয়ার এবং ৯১.১ Nm টর্ক উৎপন্ন হয়।

  • মাইলেজ: ARAI-এর দাবি অনুযায়ী ৩ সিলিন্ডার, ৪ ভাল্ভ এই ইঞ্জিন থেকে সর্বাধিক ২৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
  • ফুয়েল ট্যাঙ্ক: গাড়িতে রয়েছে ৩২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। অর্থাৎ লং ড্রাইভে যেতে চাইলে অন্তত ৭৫০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যাবে।

ফিচার ও সেফটি রেটিং

গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, AC, Heater, Adjustable Driver Seat-এর সুবিধা রয়েছে। এ ছাড়াও, এই গাড়িতে রয়েছে কি-লেস এন্ট্রির সুবিধাও। ব্রেকিংয়ের জন্য ABS, নিরাপত্তার জন্য Central Locking, Child Safe Lock, Safety Lock Alarm এবং ছ’টি এয়ারব্যাগও রয়েছে। Global NCAP Safety Rating-এ এই গাড়িটি ৩ স্টার রেটিং পেয়েছে। এর পাশাপাশি, EBD (Electronic Brakeforce Distribution)-র ফিচারও রয়েছে এই গাড়িতে।

গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে রয়েছে Android Auto এবং Apple Carplay-র ফিচার। এ ছাড়াও, চারটি স্পিকারের সাউন্ড সিস্টেম রয়েছে এই গাড়িতে।

ভ্যারিয়েন্ট ও দাম

পেট্রল এবং সিএনজি মিলিয়ে একাধিক কালার অপশনে গাড়িটি মোট ৮টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। পেট্রল ভ্যারিয়েন্টের এক্স শো-রুম দাম শুরু ৪.৬৯ লক্ষ টাকা থেকে। সিএনজি ভ্যারিয়েন্টের দাম শুরু ৫.৭৯ লক্ষ টাকা থেকে।

________

Scroll to Top