• Home
  • টেক ও গ্যাজেট
  • এআই দিয়ে তৈরি করুন ৯০-এর দশকের দুর্দান্ত ভিন্টেজ ছবি! জেনে নিন ChatGPT-র সেরা Prompts

এআই দিয়ে তৈরি করুন ৯০-এর দশকের দুর্দান্ত ভিন্টেজ ছবি! জেনে নিন ChatGPT-র সেরা Prompts

Image

সমাজমাধ্যমের নতুন ট্রেন্ড—কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে নিজের ছবিকে আশির বা ৯০-এর দশকের ভিন্টেজ লুকে রূপান্তর করা। চ্যাটজিপিটি (ChatGPT) বা এআই ইমেজ জেনারেটরে সঠিক নির্দেশ বা প্রম্পট (AI Prompts) দিলেই সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে নস্টালজিক ছবি।

আপনিও যদি আপনার ছবিকে ৯০-এর দশকের রেট্রো লুক দিতে চান, তবে নিচে দেওয়া প্রম্পটগুলি ব্যবহার করতে পারেন।

১. ক্লাসিক স্টুডিও পোর্ট্রেট (Classic Studio Portrait)

৯০-এর দশকে স্টুডিওর লাল বা নীল কাপড়ের ব্যাকগ্রাউন্ডে যেভাবে ছবি তোলা হতো, ঠিক সেই আবহ তৈরি করতে এই প্রম্পটটি ব্যবহার করুন:

  • ইংরেজি প্রম্পট: “Transform my uploaded photo authentic 1990s studio portrait. Keep my facial features, identity, skin tone and natural expression recognizable. Give me a classic hairstyle and outfit, with a simple studio backdrop. Add a subtle analog grain.”
  • বাংলা প্রম্পট: “আমার আপলোড করা ছবিটিকে ১৯৯০-এর দশকের একটি স্টুডিও পোর্ট্রেটে বদলে দিন। মুখের গড়ন, পরিচিতি, গায়ের রং এবং স্বাভাবিক অভিব্যক্তি যেন অটুট থাকে। আমাকে ১৯৯০-এর দশকের ধাঁচের একটি ক্লাসিক হেয়ারস্টাইল ও পোশাক দিন এবং সাধারণ স্টুডিও ব্যাকড্রপ ও সফট স্টুডিও লাইটিং ব্যবহার করুন। ছবিতে হালকা অ্যানালগ গ্রেন ও সামান্য ফিকে রঙ যোগ করুন।”

২. ৯০-এর ছুটির মেজাজের ছবি (90s Vacation Candid Look)

ভ্যাকেশন বা পারিবারিক ভ্রমণের ক্যান্ডিড ভিন্টেজ লুক পেতে এই নির্দেশিকা দিন:

  • ইংরেজি প্রম্পট: “Turn my photo into a candid holiday photograph from the 1990s. Preserve my face and identity. Give me authentic 1990s vacation clothing and place me in a sunny travel setting. Use the characteristics of a consumer film camera, including slightly washed out highlights, warm colors, analog grain, imperfect framing and natural candid body language.”
  • বাংলা প্রম্পট: “আমার ছবিটিকে ১৯৯০-এর দশকের কোনো ছুটির দিনের ক্যান্ডিড ছবিতে রূপান্তর করুন। চেহারা স্বাভাবিক রেখে ১৯৯০-এর দশকের উপযোগী পোশাক ও রৌদ্রোজ্জ্বল পরিবেশ দিন। ফিল্ম ক্যামেরার মতো কিছুটা ওয়াশড-আউট হাইলাইট, উষ্ণ রঙ এবং অ্যানালগ গ্রেন যুক্ত করে একটি সত্যিকারের পারিবারিক ছুটির ছবির আবহ তৈরি করুন।”

৩. ৯০-এর বলিউডি তারকা ধাঁচের পোর্ট্রেট (Bollywood Glamour Look)

শাহরুখ-মাধুরীদের যুগের সেই আইকনিক গ্ল্যামারাস লুক পেতে এই প্রম্পট লিখুন:

  • ইংরেজি প্রম্পট: “Turn my uploaded photo into a glamorous 1990s Indian film inspired portrait. Preserve my facial identity and natural features. Give me authentic 1990s Indian fashion, hairstyle and accessories. Use dramatic studio lighting, rich but slightly faded colors, soft focus and realistic analog film grain.”
  • বাংলা প্রম্পট: “আপলোড করা ছবিটিকে ১৯৯০-এর দশকের ভারতীয় চলচ্চিত্র-অনুপ্রাণিত এক জমকালো পোর্ট্রেটে রূপান্তর করুন। মুখের গড়ন ঠিক রেখে ১৯৯০-এর দশকের ভারতীয় ফ্যাশন, ড্রামাটিক স্টুডিও লাইটিং ও অ্যানালগ ফিল্ম গ্রেন ব্যবহার করুন। ছবিটি যেন কোনো সিনেমা পাস্টার বা বলিউড ম্যাগাজিনের শুট মনে হয়।”

________

Scroll to Top