• Home
  • জেলার খবর
  • সোমবার রাজপথে নামছেন মমতা, কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল

সোমবার রাজপথে নামছেন মমতা, কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে গোটা বিশ্বে তৈরি হয়েছে জ্বালানি সংকট। বাদ যায়নি ভারতও। গোটা দেশ এই মুহূর্তে চরম সমস্যায় রয়েছে জ্বালানি সংক্রান্ত বিষয়ে। এমন পরিস্থিতিতে গ্যাস বুকিংয়ের ব্যবধান ২৫ দিন করার পাশাপাশি একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের তরফ থেকে লাগাতার দাবি করা হচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে।

তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কেন্দ্রকে এই জ্বালানি সংকটের জন্য দায়ী করেছেন। তাঁর মতে, কেন্দ্রের ভুল নীতির জন্য সমস্যায় পড়তে হয়েছে গোটা দেশকে। ইতিমধ্যেই তিনি এর তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি, এই ইস্যু নিয়ে দলের প্রভাবশালীরা মিছিলও করেছিলেন। ধর্মতলার ধরনা মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এই ব্যাপারে।

এবার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে প্রতিবাদ জানানোর কথা ঘোষণা করেছেন। সোমবার, ১৬ মার্চ, তিনি কলকাতার রাজপথে মহামিছিল করবেন। বিকেল চারটে নাগাদ মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং তা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টিকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণের গতি বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ওয়াকিবহাল মহলের মতে, আগামীদিনে এই ব্যাপারে আরো একাধিক কর্মসূচি নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়। 

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top