প্রতিবাদ জানাতে পথে নামছেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পালাবদলের পর রাজ্যের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। এই আবহে এর প্রতিবাদ জানাতে পথে আমার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা দলের সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই তিনি ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসার পরিকল্পনা করেছেন।

আগামী ২ জুন রানী রাসমণি অ্যাভিনিউয়ে একদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে চান তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছ থেকে। অনুমতি পাওয়া গেলেই মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও শুধু ভোট পরবর্তী হিংসা নয়, আরো একাধিক বিষয়ে প্রতিবাদ জানাতে এই অবস্থান বিক্ষোভে নামতে চলেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহলের একাংশের মতে পরাজয়ের ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে দল। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল নেত্রীর পথে নামা দলকে অনেকটাই চাঙ্গা করবে এই দুঃসময়ে। যদিও দেখার যে শেষ পর্যন্ত কি হয়। কর্মসূচি থেকে বিশেষ কিছু ঘোষণা করেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top