• Home
  • জেলার খবর
  • ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডাকলেন মমতা

ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডাকলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা ঘাসফুল শিবির। এই আবহে ভরাডুবির নেপথ্যে কি, তা খতিয়ে দেখতে ১৪ তারিখ কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডেকেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাজ্যের প্রাক্তন সর্বোচ্চ দলীয় নেতা নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ডাক দিতে পারেন ঘুরে দাঁড়ানোর। শুক্রবার তিনি বৈঠক ডেকেছেন কালীঘাটে নিজের বাড়িতে। বৈঠকে তৈরি করা হতে পারে দলের পরবর্তী স্ট্র্যাটেজি ও বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রুপরেখা।

প্রসঙ্গত, কদিন আগে শেষ হওয়া নির্বাচনে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি। এছাড়া খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top