ফের রবিবার বৈঠক ডাকলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ক্ষমতাচ্যুত হওয়ার পর নানাভাবে চাপে ও অস্বস্তিতে পড়তে হচ্ছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। কোথাও প্রকাশ্যে দলের নেতারা দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তো কোথাও আবার বিভিন্ন পদ থেকে ইস্তফা দিচ্ছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, বিজেপির ডাকা বৈঠকেও দেখা গিয়েছে দলের বিধায়কদের। 

তবে এই সবকিছু ঘটা সত্বেও লড়াই থেকে পিছিয়ে আসতে নারাজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে এই পরাজয় থেকে ভেঙে পড়েননি, তা তিনি একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। দলের জয়ী বিধায়কদের পাশাপাশি পরাজিত প্রার্থী, পুরসভা ও পুরনিগমের মেয়র, পুরপ্রধান, কাউন্সিলরদের নিয়ে তিনি ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। 

এবার ফের ঘুরে দাঁড়ানোর লড়াইতে নামতে ও রণকৌশল ঠিক করতে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফের কালীঘাটের বাড়িতে তিনি বৈঠকে বসবেন দলের বিধায়কদের সঙ্গে। সেক্ষেত্রে তিনি কি বার্তা দেন বা বিশেষ কিছু ঘোষণা করেন কিনা, সেদিকে নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের। কী হয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top