• Home
  • দেশ
  • কুয়েট ইউজি পরীক্ষাতেও বড়সড় বিভ্রাট, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

কুয়েট ইউজি পরীক্ষাতেও বড়সড় বিভ্রাট, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: নিট, সিবিএসই, এসএসসির পর এবার কুয়েট ইউজি পরীক্ষাতেও বড়সড় বিভ্রাট। শনিবার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে শেষ মুহূর্তে পড়ুয়ারা জানতে পারেন যে একাধিক পরীক্ষাকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং সেই কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন।

শনিবার এনটিএ জানায় যে কিছু যান্ত্রিক ত্রুটি অনলাইন পরীক্ষার কেন্দ্র টিসিএসে ধরা পড়েছে, যার জেরে পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে জন্য। অতিরিক্ত সময় দেওয়া হবে বলেও তারা জানায়। তবে এতে পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন একাধিক পরীক্ষাকেন্দ্রের সামনে। পরীক্ষা সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেন সাড়ে ১১টায়। লম্বা সময়ের পর তাঁরা বসতে পারেন পরীক্ষায়। এনটিএ জানায় যে দুপুরের পরীক্ষা দুপুর তিনটের পরিবর্তে শুরু হবে চারটে থেকে।

এই বিশৃঙ্খলার তীব্র নিন্দা করেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ““নিট, সিবিএসই, এসএসসি এবং আজ সিইউইটি। চারটি পরীক্ষা, এক কোটি ছাত্রছাত্রী। একটিও পরিচালিত হয়নি সততার সাথে। দাবি করা হয় ‘বিশ্বগুরু’ হওয়ার, কিন্তু একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নেওয়া যায় না দেশে। পুরো শিক্ষাব্যবস্থাকে মোদীজি ধ্বংস করে দিয়েছেন।” তাঁর সংযোজন, “ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে যে প্রজন্মের, সেই প্রজন্মই এর জবাব একদিন চাইবে।”

Releated Posts

“এক বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন অখিলেশ

অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ…

ByByHafizur Rahaman May 30, 2026

অভিষেকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খাড়গে

ঘটনার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন যে গেরুয়া শিবিরের প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতির কথাই পরিষ্কারভাবে তুলে ধরে এক…

ByByHafizur Rahaman May 30, 2026

“পুরোপুরি মাফিয়ার কবলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা”: অরবিন্দ কেজরিওয়াল

এই আবহে বিষয়টি নিয়ে ফের নিজের অবস্থান তুলে ধরলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টির জাতীয় কনভেনার,…

ByByHafizur Rahaman May 30, 2026

পাঞ্জাবের পুরসভা নির্বাচনে বড় জয় আপের, ধাক্কা খেলো বিজেপি, কটাক্ষ কেজরির

শুক্রবার ফল প্রকাশ হয় পুরসভা নির্বাচনের। ১৯৭৭টি আসনের আপের দখলে যায় ৯৫৭টি আসন। অন্যদিকে কংগ্রেস পায় ৩৯৭টি, নির্দল…

ByByHafizur Rahaman May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top