• Home
  • জেলার খবর
  • একসঙ্গে করা যাবে যুবসাথী-লক্ষীর ভান্ডারের আবেদন, দরকার পড়বে কোন নথিগুলি?

একসঙ্গে করা যাবে যুবসাথী-লক্ষীর ভান্ডারের আবেদন, দরকার পড়বে কোন নথিগুলি?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবসাথী ও লক্ষীর ভান্ডারের আবেদন করা যাবে একসঙ্গে! রবিবার, ১৫ ফেব্রুয়ারি, থেকে শাসক শিবিরের তরফ থেকে প্রতিটা বিধানসভা কেন্দ্রে করা হচ্ছে ক্যাম্প এবং সেখান থেকেই নতুন আবেদনকারীরা করতে পারবেন আবেদন।

সম্প্রতি, রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে অন্তর্বর্তী বাজেট, যেখানে করা হয়েছে একগুচ্ছ বড় ঘোষণা। লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো থেকে শুরু করে যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাস গেলে দেড় হাজার টাকা করে দেওয়া, এমন বেশ কয়েকটি ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে বাংলায়। নানাভাবে এটিকে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়েছে তাদের। 

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন যে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি, সরকারি ছুটি বাদ দিয়ে, রোজ ক্যাম্প হবে এবং সেখানে যুবসাথী, খেতমজুরদের বছরে ৪০০০ টাকা সহায়তা ও কৃষকদের ইরিগেশনের জল ব্যবহারের জন্য করছাড়ের জন্য আবেদন জমা দিতে পারবে। এবার জানা গিয়েছে যে সেখানে নেওয়া হবে লক্ষীর ভান্ডারের নয়া আবেদনও। এই সংক্রান্ত বিজ্ঞাপন একাধিক সংবাদপত্রে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে হলে জমা দিতে হবে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স ও ছবি। অন্যদিকে, যুবসাথীর জন্য দরকার পড়বে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের ফার্স্ট পেজের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

প্রসঙ্গত, লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ায় জেনারেলরা পাবেন মাসে দেড় হাজার টাকা এবং এসটি-এসসিরা পাবেন মাস গেলে ১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, যুবসাথীর ক্ষেত্রে মাস গেলে ১৫০০ টাকা দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের। তবে তাঁদের মাধ্যমিক বা সেই সমান পরীক্ষায় পাশ করতে হবে। শিক্ষার সঙ্গে যুক্ত স্কলারশিপ থাকলেও আবেদন করা যাবে।

উল্লেখ্য, লক্ষীর ভান্ডার ও যুবসাথী সহ রাজ্যের প্রকল্পগুলি নিয়ে বিরোধীরা, মূলত বিজেপি, লাগাতার কটাক্ষ করে চলেছে ঘাসফুল শিবিরকে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতাদের তরফ থেকেও জবাব দেওয়া হয়েছে এই ব্যাপারে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি সত্যিই মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হয় কিনা। এ কেমন প্রভাব পড়ে ভোটবাক্সে, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top