• Home
  • জেলার খবর
  • হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে বড় মন্তব্য কান্তির! কী বললেন?

হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে বড় মন্তব্য কান্তির! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের আগে এমনিতেই সংকটে বামেরা। জোট করতে আগ্রহ দেখানো হচ্ছে না কংগ্রেসের তরফ থেকে। তার মাঝেই তৈরি হয় বিতর্ক সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে। বাম বিরোধী দলগুলি ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা যে ভালো চোখে দেখছে না, তা জানিয়ে দেওয়া হয়েছে। 

এরই মাঝে গোটা বিষয়টি নিয়ে একপ্রকার বোমা ফাটালেন প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? বর্ষীয়ান বাম নেতা বলেন, “সাম্প্রদায়িক বা মৌলবাদী শক্তির সঙ্গে আপোষ বা সমঝোতা করবে না আমাদের দল। এখনো এই বিশ্বাস ও ভরসা রয়েছে আমার। আমি বিশ্বাস করি না যে সিপিএমের মতো বামপন্থী দলগুলি জোটে যাবে এই ধরনের দলের সঙ্গে।”

এই সংকটজনক পরিস্থিতিতে কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে তাঁর কি আস্থা নেই খোদ তাঁর দলের লোকের উপর। অর্থাৎ মহাম্মদ সেলিমের উপর। যদিও মহাম্মদ সেলিম নিজের মতামত জানিয়ে দিয়েছেন। যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গে বাম নেতা বুঝিয়ে দিয়েছিলেন যে সাক্ষাৎ করা মানে জোট করা নয়। কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে কীসের ইঙ্গিত দিলেন তিনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কান্তি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে বামেদের। এবার দেখার যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফ থেকে। জোট হবে কি হবে না? এটাই এখন বড় প্রশ্ন।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top