দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঈদের সকালে একেবারে অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কে স্থানীয়দের সঙ্গে জমিয়ে ঝালমুড়ি পার্টি, হাসি-আড্ডা দিলেন তিনি।
শহরে থাকলে নিয়মিত ইকো পার্কে ভোরবেলায় হাঁটতে যান দিলীপ ঘোষ। ঈদের সকালেও তার ব্যতিক্রম হয়নি। তবে এদিন এক আলাদা দিলীপ ঘোষকে দেখা যায়। প্রাতঃভ্রমণের ফাঁকেই স্থানীয়দের সঙ্গে ঝালমুড়ি খাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে গল্প-আড্ডা দেন হাসিমুখে।
এবার রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নমাজ পাঠের সিদ্ধান্ত প্রসঙ্গেও নিজের বক্তব্য জানান তিনি। তাঁর বক্তব্য, “উৎসব অবশ্যই হবে। তবে সাধারণ মানুষের সমস্যার কারণ হওয়া উচিত নয়।” প্রসঙ্গত, রীতি অনুসারে প্রত্যেক বছর নামাজ পাঠ হয় রেড রোডে। তবে এবার সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হবে, যা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ রাজনৈতিক মহলে।



By










