• Home
  • জেলার খবর
  • “শুধু ভাষণবাজি হয়েছিল আচ্ছে দিনের নামে”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

“শুধু ভাষণবাজি হয়েছিল আচ্ছে দিনের নামে”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: বৃহস্পতিবার ধূপগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন বিজেপিকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নোটবন্দি, কোভিড লকডাউন, এসআইআর আর এখন গ্যাস, বিজেপি সরকার মানুষকে মর্জি মতো লাইনে দাঁড় করাচ্ছে। যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, সেই দলকে জবাব দিন ২৩ তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে।”

ঘাসফুল শিবিরের উন্নয়নের বার্তা তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “রাজ্য সরকার মাসে দেড় হাজার ব্যয় যুবসাথীতে, যা বছরে ১৮ হাজার এবং ৫ বছরে ৯০ হাজার। ৯ টাকা দিক মোদি। কারও পকেটে, ১২ বছরে, ৯ পয়সা পর্যন্ত ঢোকেনি। শুধু ভাষণবাজি হয়েছিল আচ্ছে দিনের নামে। তারপর টাটা বাইবাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top