• Home
  • বিনোদন
  • অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করতে চলেছেন বিবেক? দিলেন বড় ইঙ্গিত

অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করতে চলেছেন বিবেক? দিলেন বড় ইঙ্গিত

Image

দেবজিৎ মুখার্জি: প্রায় এক বছর হতে যায়, কিন্তু আজও দেশের নাগরিকরা ভুলে যাননি ‘অপারেশন সিঁদুর’এর কথা। যেভাবে শত্রুদেশ পাকিস্তানকে চুরমার করে দেওয়া হয়েছে, তার প্রশংসা করেছে ৮ থেকে ৮০ সকলেই। ক্ষুদে থেকে শুরু করে বৃদ্ধ, সকলেই বেশ খুশি হয়েছিলেন যখন দেশের সেনা পহেলগাও হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন। তা যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা না বললেও চলে।।

এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করতে চলেছেন বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী? গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে যে ফাইলস ট্রায়োলজি শেষ হওয়ার পর বিবেক অগ্নিহোত্রী নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করতে চলেছেন। এবার সেটি তিনি তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে। যদিও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি।

বিবেক অগ্নিহোত্রী বলেন, “একটি জাতীয়তাবাদী প্রজেক্টের কাজে হাত লাগাচ্ছি। আমি এই মুহূর্তে কোনও নাম বলব না। শুধু এটাই বলব যে আমি হাত দিয়েছি একটা বড় দেশাত্মবোধক কাজে।” এরপরই তিনি পরিষ্কার করে দেন, “আমি ঠিক সময়মতো ঘোষণা করে দেব।” পাশাপাশি, তিনি এটাও জানান, “ছবিটি বড় স্কেলের এবং খুব ইন্টারেষ্টিং হতে চলেছে।”

এদিকে বলিপাড়ায় শোনা যাচ্ছে যে বিশিষ্ট পরিচালকের এই ছবির পেছনে নাকি অর্থ ঢালছে টি সিরিজ। ‘অপারেশন সিঁদুর’ ছবিটির জন্য ভূষণ কুমারের সঙ্গে জুটি বেধেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমার প্রযোজনা একসাথে করবে টি সিরিজ ও বুদ্ধা প্রোডাকশনস। নিরীহ মানুষদের যেভাবে হত্যা করা হয়েছিল পহেলগাওয়ের বৈসরন উপত্যকায়, তা দেখা যাবে বিবেক অগ্নিহোত্রীর ফ্রেমে।

গতবছর যখন ভারতের তরফ থেকে পাল্টা দেওয়া হয়েছিল, তখন ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে লাইন লেগে গেছিল নাম নথিভুক্ত করার জন্য। সূত্র মারফত জানা গিয়েছে যে নাম রেজিস্টার করা হয় অশোক পন্ডিত, মধুর ভান্ডারকারের মতো বিশিষ্ট পরিচালকদের তরফ থেকেও। রয়েছে টি সিরিজ, জি স্টুডিওর মতো বেশ কয়েকটি নামি প্রযোজনা সংস্থাও। সেক্ষেত্রে প্রশ্ন থাকছে যে টি সিরিজ কি তখন রেজিস্টার করায় বিবেক অগ্নিহোত্রীর সিনেমা প্রযোজনা করার জন্য?

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top